১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১৪
শিরোনামঃ

সাহেবের হাটে গৃহবধূকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫,
  • 357 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন ৯ নং টঙ্গীবাড়ীয়া ইউনিয়নে জমি দখলের জের ধরে রুবিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।

আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় বদুউল্লা গ্রামের মোল্লা বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী রুবিনার স্বামী রিয়াজ মোল্লা ও তার দুই ভাই গত ৩ মাস আগে পার্শ্ববর্তী আনসারের কাছ থেকে এক খন্ড জমি ক্রয় করে। জমি ক্রয়ের পর থেকে স্থানীয় দেলোয়ার মোল্লা গং। দীর্ঘদিন ধরে সেই জমিতে সুপারি গাছ সহ বিভিন্ন রকমের গাছ লাগিয়ে জবরদখলের পাঁয়তারা করে আসছে। তারই ধারাবাহিকতায়,ঘটনার দিন সোমবার বিকেলে দেলোয়ার মোল্লা,মামুন মোল্লা,মানিক মোল্লা,ফারুক মোল্লা, সুরুজ মোল্লা, ও ইমন মোল্লা সহ অজ্ঞাত আরো ৫-৭ জন তাদের জমিতে সুপারি গাছ লাগাতে যায়। এ সময় রিয়াজের স্ত্রী রবিনা বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে দেলোয়ার মোল্লা সহ অন্যান্যরা রুবিনা কে হত্যার উদ্দেশ্যে ধারালো ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত রুবিনা অভিযোগ করে বলেন, দেলোয়ার মোল্লা ও তার বাহিনীর অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। মাস কয়েক আগে আমাদের বাড়িতে একটি চুরির ঘটনায় তারা জড়িত ছিল। এ ঘটনায় মামলা চলমান। প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo