৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫১
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

সাহেবের হাটে কৃষককে হত্যার চেষ্টা’র অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, নভেম্বর ১০, ২০২৫,
  • 407 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশালের বন্দর থানাধীন সাহেবেরহাট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রাকিবুল হাসান সুরুজ নামের এক কৃষককে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ১ টায় ঐ এলাকার নদীর চরে একা পেয়ে তাকে মারধর করে। আহত হলেন ওই থানার ৮ নং চাঁদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চর হিজলা গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রাজ্জাক হাওলাদার ছেলে।

বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা সাখাওয়াত হাওলাদার গং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করে এলাকায় তান্ডব চালিয়ে আসছে। ভুক্তভোগী সুরুজ ইসলামী আন্দোলন হাত পাখার একজন সমর্থক। ভিন্ন মতাদর্শ হওয়ায় উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান ছিল।

ঘটনা দিন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে শাহিন শিকদার মিরাজ শিকদার,সাবিত শিকদার ও শাখাওয়াত হাওলাদার সহ অজ্ঞাত আরো ১০/১৫ জন মিলে হামলা চালায় । পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo