৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:২২
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

সম্মাননা পেলেন বরিশাল বিভাগের ৪৯ জন সেরা করদাতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩,
  • 421 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিভাগের ছয় জেলার ৪৯ জন সেরা করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন দীর্ঘমেয়াদে সর্বোচ্চ করদাতা, সেরা নারী করদাতা ও সেরা তরুণ করদাতা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরের একটি হোটেলে তাদের এ সম্মাননা দেওয়া হয়। সেরা করদাতাদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

বরিশালের আঞ্চলিক কর কমিশনার মো. সারোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, নতুন করদাতাদের উৎসাহ প্রদান ও করদাতাদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টির জন্য ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হচ্ছে। আগামীতে কর আহরণ বাড়ানোর নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি সম্মাননা প্রাপ্ত করদাতা ও বরিশাল কর অঞ্চলকে শুভেচ্ছা জানান। কর প্রদানে এই সুস্থ প্রতিযোগিতাকে চমৎকার পদক্ষেপ বলেও উল্লেখ করেন।

সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু। উপস্থিত ছিলেন, অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আমিরুল করিম মুন্সীসহ প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo