৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৩৪
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

সবাইকে নিয়ে বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে চাই- বিএমপি কমিশনার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪,
  • 430 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির বলেছেন, আমি সবাইকে নিয়ে বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে চাই। এক্ষেত্রে সবার সহযোগিতা চাই।

আমার মাধ্যমে জনসাধারণ তাদের কাজ আদায় করে নিতে পারবে। আমি চাই বরিশাল থেকে চলে যাওয়ার পরও আমার পায়ের ছাপ এ অঞ্চলে পড়ে থাকুক।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জিহাদুল কবির বলেন, বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। নগরীতে কিছু সমস্যা আছে, যার মধ্যে যানজট ও ইভটিজিং নিয়ন্ত্রণে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আমাদের গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে তথ্য সংগ্রহ করেছে। স্কুলের সময় যারা পার্কে ঘুরে বেড়াবে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি যানজট ও ইভটিজারমুক্ত বরিশাল গড়তে কাজ করছে পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স ম ইমামুল হাকিম, ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ, বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo