৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩২
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

সন্ত্রাসী হামলায় আহত বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বিপ্লব আহমেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪,
  • 337 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার: মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বিপ্লব আহমেদ এর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শেবাচিম হাসপাতালের সামনে ফোর কোয়ার্টার মসজিদের সামনে এঘটনা ঘটে।

জানা গেছে, বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে মোবাইল চুরি ও বাচ্চা চুরি সহ গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রি সিন্ডিকেট চক্রের এর মূল হোতা এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী নুরুন্নবী দীর্ঘ দিন যাবত শেবাচিম হাসপাতাল এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিল।এছাড়াও তার ছোট ভাই আউলিয়া ফরমালিন মিশিয়ে কাঁচা কলা পাকিয়ে মেডিকেল এর সামনে বিক্রি করছে।সম্প্রতি বিষয়টি হাতে নাতে ধরে এসকল অনৈতিক কাজে বাঁধা দেন সাংবাদিক বিপ্লব আহমেদ। এ কারনে সন্ত্রাসী নুরুন্নবী চক্রের রোষানলে পরেন সাংবাদিক বিপ্লব। গত ৩/৪ আগে থেকেই সন্ত্রাসী নুরুন্নবী ও তার সাঙ্গ-পাঙ্গরা তাকে নানা ভাবে হুমকি দিয়েছে। আজ সকাল ১১ টার দিকে সাংবাদিক বিপ্লব আহমেদকে একা পেয়ে সন্ত্রাসী নুরুন্নবী ও তার সহযোগী সন্ত্রাসীরা হামলা করেছে। এতে গুরুতর আহত হয়ে সাংবাদিক বিপ্লব শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সাংবাদিক বিপ্লব আহমেদ এর নাক ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে তিনি শংকামুক্ত নন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo