৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৩
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

সংসদ নির্বাচনের মনোনায়ন কিনলেন এসএম জাকির হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, নভেম্বর ১৯, ২০২৩,
  • 347 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বরিশাল সদর-৫ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনায়ন ফরম সংগ্রহ করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

রবিবার (১৯ নভেম্বর) তার পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এস এম জাকির হোসেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বরিশাল চেম্বার অব কমার্সের পরিচালক। এছাড়া তিনি বরিশাল মেট্রোপলিটন কেন্দ্রীয় কমিউনিটি পুলিশিং-এর সাধারণ সম্পাদক। তিনি বরিশালের প্রথম সারির দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন এস এম জাকির হোসেন। তিনি মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এস এম জাকির হোসন বলেন, ‘এক সময়ের অবহেলিত বরিশাল অঞ্চলের উন্নয়ন করেছে একমাত্র আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি আছে বলেই বরিশাল অঞ্চলের এতো উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে বরিশালের উন্নয়নে কাজ করার সুযোগ পাবো।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo