১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২১
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন বরিশালের শাম্মী আহমেদ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪,
  • 369 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে হাইকোর্ট ঘুরেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ। তবে তাঁর ভাগ্যের চাকা ঘুরেছে। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বরিশাল থেকে ক্ষমতাসীন দল তাঁকেই ফের মনোনয়ন দিয়েছে।

ফলে এবারের সংসদে অনেকটা নিশ্চিতভাবেই যাচ্ছেন শাম্মী আহমেদ। আগামী ১৪ মার্চ ভোটের দিন রাখা হলেও মনোনয়নের বাইরে কারও প্রার্থী হওয়ার সুযোগ না থাকায় ভোটের আর প্রয়োজন পড়বে না।

বরিশাল-৪ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে সংসদ সদস্য পংকজ নাথ ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হন। পরে দ্বৈত নাগরিকত্ব থাকায় শাম্মীর প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশন ও হাইকোর্টে আপিলেও রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল থাকে। এরপর শাম্মী আহমেদ চেম্বার আদালতে লিভ টু আপিল করলে সেখানেও তাঁর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল থাকায় তিনি আর নির্বাচনে অংশ নিতে পারেননি। এই আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন পংকজ নাথ।

এবারের সংসদে আওয়ামী লীগ পেয়ছে ৪৮টি সংরক্ষিত আসন। বাকি দুটি পেয়েছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

আজ বুধবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ১ হাজার ৫৫৩টি মনোনয়ন যাচাইবাছাই করে ৪৮ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo