৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০১
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

শিকল বন্দি সেই গৃহবধুকে সুচিকিৎসার প্রতিশ্রুতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪,
  • 461 সংবাদটি পঠিক হয়েছে

শামীম আহমেদ

সংবাদ প্রকাশের পর দুই বছর যাবত শিকল বন্দি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামের চার সন্তানের জননী নাজমা আক্তারের বাড়িতে গিয়ে সুচিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।

সোমবার বিকেলে গৃহবধুর বাড়িতে গিয়ে শিকল বন্দি গৃহবধুর অবস্থা পর্যবেক্ষন করেন ইউএনও। এসময় গৃহবধুর পরিবারের সদস্যদের তিনি (ইউএনও) বলেন, সরকারি কিংবা যেকোন উপায়ে মানসিক ভারসাম্যহীন নাজমাকে সুচিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হবে।

উল্লেখ্য তিন বছর পূর্বে স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে মানসিক রোগে আক্রান্ত হয়ে পরেন গৃহবধু নাজমা। অর্থাভাবে বিনা চিকিৎসায় গত দুই বছর যাবত শিকল বন্দি হয়েই দিন কাটছে তার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo