১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৯
শিরোনামঃ

শায়েস্তাবাদে জমি দখলের প্রতিবাদ করায় কৃষক কে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫,
  • 400 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে জমি দখলের প্রতিবাদ করায় শহিদুল হাওলাদার (৫২) নামে এক কৃষককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় ঘর ভাঙচুর চালিয়ে নগদ ১০ হাজার টাকা স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১২ নভেম্বর) বিকেল ৫ টায় কাউনিয়া থানা দিন উত্তর আইচা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত শহিদুল জানান, ঘটনার দিন সাইকেল যোগে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পায় স্থানীয় আলী হোসেন মোল্লা, তার দুই ছেলে নজরুল, রাসেল,ভাগ্নে ইমরান,নাজমুল, এবং নাগর মোল্লা সহ অজ্ঞাত আরো ৫-৭ জন স্থানীয় বাসিন্দা মন্টু হাওলাদারের বসত বাড়ির ঘর ভাঙচুর করছে। এ সময় সে ঘটনাস্থলে এগিয়ে আসে এবং প্রতিবাদ করে। একপর্যায়ে আলি হোসেন মোল্লা সহ অন্যান্যরা ক্ষিপ্ত হয়ে শহিদুল হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে ধারালো এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে জমির মালিক মন্টু হাওলাদার ও তার পরিবারের লোকজন শহিদুল কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে মন্টু বলেন, ২০০২ সালে আমি ও আমার দুই ভাই নাগর হাওলাদার ও আনিস হাওলাদার একই গ্রামের বাসিন্দা কাঞ্চন মোল্লার কাছ থেকে ৮০ শতাংশ জমি ক্রয় করি। সেই জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসলে প্রতিপক্ষ আলি মোল্লা ও তার বাহিনীর লোকজন। সেই জমি থেকে আমাদের দীর্ঘদিন ধরে উৎখাতের চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন বুধবার বিকেলে আলী মোল্লা ও তার সন্ত্রাসী বাহিনী জমি দখলের উদ্দেশ্যে আমাদের বসতবাড়ি ভাঙচুর করে। এ সময় পার্শ্ববর্তী শহিদুল প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo