১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৫
শিরোনামঃ

লালমোহনে কাউন্সিলর মাসুমের সন্তান রিদ্ধ অর্ধশতাধিক কোরআন হাফেজের মধ্যে সেরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুন ৭, ২০২৩,
  • 404 সংবাদটি পঠিক হয়েছে

লালমোহন প্রতিনিধি ॥ অর্ধশতাধিক কোরআন হাফেজের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে ভোলার লালমোহন উপজেলার শ্রেষ্ঠ হাফেজ নির্বাচিত হয়েছেন ওমর ফারুক রিদ্ধ রায়হান। ১০ বছর বয়সী রিদ্ধ লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রায়হান মাসুমের ছেলে।

জানা যায়, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়ের্স্টাণ পাড়ায় অবস্থিত দারুস সুন্নাহ মাদরাসার পক্ষ থেকে প্রতি তিন মাস পর পর উপজেলার শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনের লক্ষে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় গত ২ জুন অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫৫জন কোরআন হাফেজের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে লালমোহন উপজেলায় প্রথম স্থান অর্জন করেন ওমর ফারুক রিদ্ধ রায়হান। এ সময় তাকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। হাফেজ রিদ্ধ রায়হান দারুস সুন্নাহ মাদরাসারই শিক্ষার্থী।

রিদ্ধ রায়হানের বাবা কাউন্সিলর রায়হান মাসুম বলেন, আমার ছেলের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। আল্লাহ যেন আমার ছেলেকে দ্বীনের পথে কবুল করেন এবং ধর্মীয় জ্ঞানে পরিপূর্ণ হওয়ার তৌফিক দান করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo