১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৪৪

রুপাতলীতে ভূমিদস‍্যু হানিফের হামলায় ঠিকাদার জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুন ২৫, ২০২৪,
  • 346 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। নগরীর রুপাতলী ২৫ নং ওয়ার্ড গ‍্যাস্টার বাইন এলাকায় জমি দখলের জের ধরে এক ঠিকাদার কে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বিএনপির কথিত নেতা হানিফ খান গং। আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১টায় গ‍্যাস্টার বাইন সংলগ্ন আহতের নিজ বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।

আহত কিবরিয়া জানান, সে জেলা পরিষদ থেকে লিজ নেয়া একটি পুকুর দীর্ঘদিন ধরে দখল দিয়ে পুকুর পাড়ে কিছু গাছ লাগায় স্হানীয় ভূমিদস্যু হানিফ খান । সম্প্রতি গত ২৭ মে ঘূর্ণিঝড় রোমালের তাণ্ডবে হানিফের লাগানো সেই গাছ ভেঙে কিবরিয়ার ঘরের উপর পরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গাছ পড়ে যাওয়ার ফলে পুকুরের পার ভেঙে যায়। ফলে ঘটনার দিন মঙ্গলবার দুপুরে কিবরিয়া সেই পুকুরে পাইলিং নির্মাণ করতে গেলে হানিফ বাদা প্রদান করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হানিফ গং তাকে হত্যার উদ্দেশ্যে রামদা এবং চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তিনি অভিযোগ করে আরো বলেন, তালগাছ ভেঙে আমার ঘরের উপর পড়ে ব্যাপক হয় ক্ষতি হওয়ার পরেও ক্ষতি পূরন দেয়নি হানিফ। হানিফ একজন বিএনপি’র কথিত নেতা। সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা জিয়াউদ্দিনের নাম ভাঙ্গিয়ে সে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে এবং গরিব ও অসহায় মানুষের জমি দখল করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার অত্যাচারে কিবরিয়া ও তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। এছাড়াও তার বিরুদ্ধে গাড়ি পোড়া মামলা সহ কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo