৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৯
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

রাজাপুরে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪,
  • 434 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক: ঝালকাঠি জেলার রাজাপুরে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন এবং অবাধ ও সুষ্ঠু ভাবে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে মাঠে নেমেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) বিকালে রাজাপুর বাইপাস মোড় সহ বিভিন্ন এলাকায় রাজাপুর ও কাঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা এর নেতৃত্বে যানবাহন ও মোটর সাইকেলে তল্লাশি চালিয়েছে পুলিশ।
এসময় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।

এ সময় রাজাপুর ও কাঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা বলেন,সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট বিহিন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। আমরা তেলের পাম্প মালিকদেরকেও হেলমেট ছাড়া জ্বালানি না দেয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছি।পাশাপাশি মোটরসাইকেলে চালকসহ দুজনের বেশি বহন করা যাবে না।এছাড়াও কাঠালিয়া ও রাজাপুর উপজেলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করতে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।

এ সময় রাজাপুর ও কাঠালিয়া সার্কেলের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo