১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৯
শিরোনামঃ
শেবাচিম হাসপাতালে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ৩১ সদস্যের কমিটি গঠন বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বাকেরগঞ্জে ব্রিজ নির্মাণে অনিয়ম, প্রতিবাদ করায় ২ বৃদ্ধকে মারধরের অভিযোগ জর্দা শামীমের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড… বাকেরগঞ্জে জমি জমা বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ চাঁদপাশায় হামলায় বৃদ্ধসহ আহত-৩, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ চরমোনাইতে হামলায় আহত-৫ নেছারাবাদে দিনমজুরকে পেটানোর অভিযোগ কাশিপুরে জমিজমা বিরোধের জেরে বৃদ্ধাকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ বরিশালে বিধবার জমি দখল, ল্যাংড়া আরিফের খুঁটির জোর কোথায়?

রাঙ্গাবালীতে সৎ ভাইদের হামলায় দুই সহোদর জখম, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 544 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নে জমিজমা বিরোধের জের ধরে দুই সহোদর কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুই সহোদর রক্তাক্ত জখম করেছে সৎ ভাই সোহাগ ভূইয়া ও সোহরাব ভূইয়া। এ সময় উত্তেজিত হয়ে সোহরাব তোফাজ্জলের ডান কান কামড়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা আফসার আলী ভূঁইয়ার ছেলে তোফাজ্জল ভূঁইয়া ও মিলন ভূইয়া। আহতদের মধ্যে তোফাজ্জল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯ টায় চতলা খালি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতের ভাই মিলন জানান, গত দুই বছর পূর্বে তার বাবা আফসার আলী ভূঁইয়া তাদের দুই ভাইকে বসবাস করার জন্য একখন্ড জমি দেয়। ঘটনার দিন শুক্রবার সকালে তোফাজ্জল ট্রাক্টর মেশিন দিয়ে সেই জমি চাষ করতে গেলে পরিকল্পিতভাবে সোহাগ ভূঁইয়া ও শোহরাব ভূঁইয়া সহ অজ্ঞাত আরো কয়েকজন হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায় এতে সে রক্তাক্ত জখম হয়। এ সময় শোহরাব তোফাজ্জলের ডান কান কামড়ে নেয়ায় প্রচন্ড রক্তক্ষরণ হয়। তার ডাক চিৎকার শুনে মিলন ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও বেধড়ক মারধর করে। পরে স্বজনরা আহতদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তার অবস্থা আশঙ্কাজনক, তাকে যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে পারে বলে জানিয়েছেন নাক-কান-গলা বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা।

তিনি অভিযোগ করে আরো বলেন, সোহাগ ভূঁইয়া চটলা খালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। স্কুলের প্রধান শিক্ষক কে ম্যানেজ করে কর্মস্থলে মাসের পর মাস অনুপস্থিত থেকে থানা ও আদালতে দালালি করে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় সে একজন মামলা বাজ। মিলন ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তার অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।অসহায় ভুক্তভোগী ও তার পরিবার সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo