২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫২
শিরোনামঃ

মেহেন্দিগঞ্জে বিএনপি দুই কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, এপ্রিল ৪, ২০২৬,
  • 105 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নে রাজনৈতিক কোন্দল কে কেন্দ্র করে বিএনপি’র দুই কর্মীকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে আওয়ামী লীগের দোসর পঙ্কজ দেবনাথের সন্ত্রাসী বাহিনী। মেহেন্দিগঞ্জ থানা পুলিশ আহতদের কে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ সময় নগদ ৩২ হাজার টাকা, দুটি উন্নত মানের মোবাইল ফোন, মানি ব্যাগ, স্বর্ণের বেচলাইট,ও একটি পাসপোর্ট বহি ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২এপ্রিল) সকাল পৌনে ৯ টায় ভোলানাথ পুরাতন আদর্শ গ্রাম মসজিদ সংলগ্ন এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা হারুন দফাদারের ছেলে বিএনপি কর্মী আব্বাস দফাদার ও রিয়াজ দাফাদারের সাথে স্থানীয় আওয়ামী লীগের দোসর সাবেক এমপি পংকজ দেবনাথের সন্ত্রাসী বাহিনী সোলেমান দর্জি গং, হারুন হাওলাদার গং, ও কামাল হাওলাদার গং এর দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিষয় নিয়ে শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন বৃহস্পতিবার সকালে আব্বাস ও তার ভাই রিয়াজ মোটরসাইকেল যোগে নতুন আদর্শ গ্রাম থেকে ভোলানাথ যাওয়ার পথিমধ্যে আদর্শ গ্রাম মসজিদ সংলগ্ন ওৎ পেতে থাকা সলেমান দর্জি গং সহ অন্যান্যরা তাদের পথ রোধ করে বাইক থেকে টেনে হেচড়ে নামিয়ে হত‍্যার উদ্দেশ্যে দা,টেটা,হাতুর, ও জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অভিযোগ রয়েছে, সলেমান দর্জি, হারুন হাওলাদার ও কামাল গং এর আগেও একাধিকবার তাদের উপর হামলা চালিয়েছে। তাদের অত্যাচারে আহত ও তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারে দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo