স্টাফ রিপোর্টার : বরিশালের স্বনামধন্য স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান মেডি এইড ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবের পক্ষ থেকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্নার নিকট ইমারত শ্রমিক ইউনিয়নের সদস্যদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সৌজন্যমূলক ৫০ টি স্বাস্থ্য সেবা কার্ড প্রদান করেন।
এ ব্যাপারে বেলায়েত বলেন, এই কার্ডের মাধ্যমে সকল সদস্যবৃন্দ সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ৫০ টাকা ভিজিটে ডাক্তার দেখাতে পারবেন এবং সকল পরীক্ষা-নিরীক্ষার উপর ৩০℅ ছাড় পাবেন এছাড়াও বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন ৬ শত টাকা ভিজিটে।
সে ক্ষেত্রেও ৩০% ছাড় পাবেন। এখানে রয়েছে মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক্স সার্জারি,কার্ডিওলজি, নিউরোলজি,ইউরোলজি, গাইনি, কিডনি,ডায়াবেটিস,গ্যাস্ট্রোলিভার, মানসিক স্বাস্থ্য চর্ম ও যৌন সহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার।
এছাড়াও রয়েছে নামাজের স্থান,ঔষধের দোকান ও ক্যান্টিন সহ সকল ধরনের সুব্যবস্থা।