১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৩৬
শিরোনামঃ
নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা

মেঘনায় ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জানুয়ারি ২২, ২০২৪,
  • 352 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ভোলার ইলিশায় মেঘনা নদীতে একটি মালবাহী ট্রলার টুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা সাত ব্যবসায়ীর মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন দুইজন।

সোমববার দিবাগত রাত দেড়টার দিকে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন এলাকায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ রাজ্জাক সরদার (৬২) ও তার ছেলে পারভেজ (২৮) বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের চর সুলতানী গ্রামের বাসিন্দা।

জীবিত উদ্ধার হওয়া ব্যবসায়ী ফারুক সরদার ও রিয়াজ জানান, রোববার রাত সাড়ে ৯ টার দিকে ভোলার মনপুরা উপজেলার কাজির চর এলাকা থেকে ভাঙ্গারী মালামাল বোঝাই করে উলানিয়ার উদ্দেশ্যে রওনা হন।

রাত দেড়টার দিকে জংশন এলাকার মেঘনা নদীতে আসলে হঠাৎ তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি। এসময় তারা চিৎকার করে নদীতে লাফিয়ে পড়েন। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় পাঁচ জন জীবিত উদ্ধার হলেও দুইজন নিখোঁজ রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে উদ্ধার করার খবর পাওয়া যায়নি।

এ বিষয় ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া আমার সংবাদকে জানান, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সদস্যরাসহ ডুবুরি টিম নিখোঁজ ও ট্রলারটি উদ্ধারের জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo