স্টাফ রিপোর্টার।। তুচ্ছ ঘটনার জের ধরে মুলাদির বাহাদুরপুর গ্রামে জেলে পরিবারের উপর হামলা চালিয়ে নারীসহ একই পরিবারের ৭জনকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা।
স্থানীয়রা আহত মনির বেপারী ও আব্দুর রব বেপারীকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রবিবার রাত ৯ টায় বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা আব্দুর রব বেপারীর ছেলে মনির বেপারী প্রতিদিনের ন্যায় ঘটনার দিন শনিবার পার্শ্ববর্তী কদমতলা নদীতে মাছ ধরতে যায়। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে তার সাথে জামাল ব্যাপারী নামের এক জেলের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায় জামাল তাকে মারধর করে। বিষয়টি স্থানীয় জেলেরা সালিশ মীমাংসা করে দিলে মনির বাড়িতে চলে আসে। তারই সূত্র ধরে ওই দিন রাত ৯ টায় জামাল বেপারী শাহাদাত বেপারী ও নিজাম বেপারী সহ অজ্ঞাতবারও ৩-৪ জন তাকে ও তার স্ত্রী মরিয়ম কে ঘর থেকে ডেকে নিয়ে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার বাবা আব্দুর রব জামালকে জিজ্ঞাসাবাদ করলে তাকেও বেধড়ক মারধর করে। ডাক চিৎকার শুনে দুলু,শাওন,ও হেলাল তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে। ঘটনার পর আহতদের কে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।অভিযোগ রয়েছে,ওই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে পারভেজ নামে এক যুবক কে মারধর করেছে জামাল সহ অন্যান্যরা। এ ব্যাপারে প্রধান মন্ত্রী ও সেনাবাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।