২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:১২
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

মুলাদীতে প্রতিপক্ষের হামলায় বাবা ও মেয়ে আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মে ১১, ২০২৫,
  • 139 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার ।‌‌। বরিশালের মুলাদীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাবা ও মেয়ে কে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকাল ১:৪৫ টায় বিরোধপূর্ণ জমির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই থানার দরিচড় গ্রামের বাসিন্দা মোঃ ফরিদ বেপারী ও মেয়ে সানজিদা। বর্তমানে তারা মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বাবা ও মেয়ে কে মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।

আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা কাশেম শরীফ গং দের সাথে জমির সীমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন জমি আমিন দিয়ে মাপ দেয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে কাশেম শরীফ সাইফুল শরীফ কবির শরীফ মাসুম শরীফ হযরত শরীফ দেলোয়ার রহিম সোহেল নার্গিস সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায় । এ সময় ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, নগদ টাকা, মোবাইল ফোন ও ঘরবাড়ি ভাঙচুর চালায়।

পরে স্বজনরা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়। এ ব্যাপারে তারা প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo