৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৬
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

মির্জাগঞ্জে কাপ-প্রিজ মার্কা সমর্থকদের হামলায় জাপা নেতা জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুন ৯, ২০২৪,
  • 267 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার মির্জগঞ্জে নির্বাচনী প্রচারণা কে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী খান মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে তার সহযোগীদের হামলায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সভাপতি ও স্থানীয় এমপির প্রতিনিধি মিজানুর রহমান দুলাল (৬২) রক্তাক্ত জখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭জুন) দিবাগত রাত দেড়টায় মির্জাগঞ্জের কলাগাছিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহত দুলাল বলেন, শনিবার দিবাগত রাত দেড়টায় মির্জাগঞ্জ থানার ওসি হাফিজ আমাকে ফোন করে কলাগাছিয়া বাজারে দেখা করতে বলে। আমি তার সাথে দেখা করি। এ সময় কাপ-প্রিস মার্কার চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিকের সন্ত্রাসী বাহিনী ওসির সম্মুখে আমাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। একপর্যায়ে উত্তেজিত হয়ে তারা আমাকে কিল ঘুষি মারে। পরে আমার উপর ইট পাটকেল মেরে আমাকে রক্তাক্ত করে এবং তারা আমার প্রাইভেটকার ভাঙচুর করে। পরে স্থানীয়রা আমাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তিনি অভিযোগ করে আরো বলেন, সে চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া মার্কা) জহিরুল ইসলাম জুয়েলের সমর্থক হওয়ায় প্রার্থী খান মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক তার লোকজন দিয়ে তার উপর এ হামলা চালিয়েছেন। তিনি সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। সংবাদ পেয়ে স্থানীয় এমপি এবিএম রুহুল আমিন হাওলাদার তাকে দেখতে হাসপাতালে ছুটে যান এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি হাফিজের মোবাইল ফোনে ফোন করলে তিনি বিষয়টি রহস্যজনক ভাবে এড়িয়ে যান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo