১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১৫
শিরোনামঃ

মির্জাগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি চাষ, প্রতিবাদ করায় হামলায় দিনমজুর জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুলাই ৫, ২০২৬,
  • 198 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া গ্রামে জমির জমা বিরোধের ধরে এক দিনমজুর কে লাঠিপেটা করে হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। বুধবার বেলা ১১ টায় কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতের নাম আব্বাস গাজী সে ওই গ্রামের বাসিন্দা রুস্তম গাজীর ছেলে। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী আব্বাস গাজীর পরিবারের এক খন্ড জমি পার্শ্ববর্তী শহিদুল গং দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভোগ দখল করে আসছে। এ ব্যাপারে আহতের বড় ভাই তৈয়বুল্লা গাজী বাদী হয়ে আদালতে একটি ৪৪/৪৫ ধারা একটি মামলা দায়ের করেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত বুধবার শহিদুল গং সেখানে চাষ করে। এ সময় আব্বাস প্রতিবাদ করায় তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তারই সূত্র ধরে ঘটনার দিন শুক্রবার সকালে আব্বাস পার্শ্ববর্তী পায়রা নদীতে মাছ ধরতে গেলে ক্ষিপ্ত হয়ে শহিদুল, ছেলে শাকিল, রাকিব ,এবং শাকিব সহ অজ্ঞাতনামা আরো ৫-৭ জন ধারালো এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে তার হাত-পা ভেঙ্গে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর তা স্বজনরা আহতকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo