স্টাফ রিপোর্টার।। মামলা করেও রক্ষা করতে পারেনি বানরী পাড়ার সেই অসহায়,বিধবা নারীর স্বামীর ভিটেমাটি, বন্ধ হয়নি দেয়াল নির্মাণের কাজ। আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার (১২ জুন) সকালে বানরীপাড়া পৌরসভা ১ নং ওয়ার্ডে জমি দখলের পায়তারা কে কেন্দ্র করে দেবর জাহিদ, ননদ চম্পা হাসিনা, ইউনুস,শাহ আলম, সুলতান ও মিন্টু সহ কয়েকজন সন্ত্রাসী নাসরিন সুলতানা নামের এক বিধবা নারীর উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় তার ছোট বোন বিথী সুলতানা বাদী হয়ে বানরিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করে। অপরদিকে আহত নাসরিন সুলতানা কে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করার সুযোগে প্রতিপক্ষ জাহিদ ও কথিত মহিলা লীগ নেত্রী চম্পা ক্ষমতার দাপট দেখিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে মহা উৎসবে ওই জমি দখল দিয়ে হরদমে দেয়াল নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় বিথী সুলতানা বাদী হয়ে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেও কোন সুফল পায়নি তার পরিবার। কোন তোয়াক্কা না করে তারা জমি দখলে মহা উৎসবে মেতে উঠেছে। এ ব্যাপারে আহতের ছেলে সাগর ও বোন বিথী সুলতানা কাজ বন্ধ রাখতে নিষেধ করলে তারা সালিশ বৈঠক ও আদালত কিছুই মানেন না বলে তাদেরকে সাব জানিয়ে দেন। এবং তাদেরকে দেখে নেয়ার হুমকি ধামকি প্রদান করে। তাদের ভয়ে অসহায় নাসরিন তার সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে রাতের আধারে পালিয়ে বেড়াচ্ছে। সে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেছে।