৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

মাদারীপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ১০, ২০২৪,
  • 994 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। মাদারীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে পূর্ব শক্রতার জের ধরে এক ইউপি সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে কিশোর গ‍্যাং বাহিনী। এ সময় নগদ ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১০মে) দুপুর ১২ টায় সুচিয়ার ভাঙ্গা গ্রামের হাওলাদার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতের নাম সাগর বেপারী। সে ৮ নং মোস্তফাপুর ইউনিয়নের ইউপি সদস্য। বর্তমানে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সাগর জানান, তার সাথে পার্শ্ববর্তী বালিয়া গ্রামের কিশোর গ‍্যং অপু হাওলাদারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন আজ দুপুরে দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে বালিয়া হাওলাদার বাড়ির সামনে ওৎ পেতে থাকা কিশোর গ‍্যং বাহিনীর প্রধান অপু হাওলাদার তার সহযোগী জয়নাল ও মহিউদ্দিনসহ অজ্ঞাত আরো ৫-৭ জন তার পথ রোধ করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে রামদা এবং হকিষ্টিট দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্হল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদিকে তার অবস্থা আশঙ্কাজনক, তাকে যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে পারে বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo