নিজস্ব প্রতিবেদক
বরিশালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহিদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এর আগে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগানে রাজপথ থেকে বিজয় র্যালী বের করেন রাজনৈতিক নেতাকর্মীরা। বিজয়ের দিনে নেতাকর্মীদের পদচারনায় মুখর হয়ে ওঠে রাজপথ। বিনম্র শ্রদ্ধায় স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণসহ নানামুখী কর্মকান্ডে অংশ নেন তারা।
এরই ধারাবাহিকতায় বিজয়ের দিন সকালে বরিশাল নগরীর ১ নং ওয়ার্ড থেকে উল্লেখযোগ্য নেতাকর্মী নিয়ে বিশাল একটি বিজয় র্যালী বের করা হয়। এর নেতৃত্ব দেন মহানগর যুবলীগ নেতা মশিউর রহমান সোহেল। তিনি কেন্দ্রীয় যুবলীগ নেতা অসীম দেওয়ানের বিশ্বস্ত একজন কর্মী।
এদিকে সোহেলের নেতৃত্বে অনুষ্ঠিত বিজয় র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে এসে শেষ হয়। এসময় তার কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।