১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫০
শিরোনামঃ

মনপুরায় ওসি’র বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জুন ৮, ২০২৩,
  • 400 সংবাদটি পঠিক হয়েছে

মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥ ভোলার মনপুরায় পুরাতন ওসি সাইদ আহমেদের বিদায় ও নতুন ওসি মোঃ জহিরুল ইসলামের যোগদান উপলক্ষে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টায় থানার কম্পাউন্ডের সামনে এই বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মনপুরা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান রাসেদ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার ও মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর সহ মনপুরা থানার কর্মরত অফিসাররা।

জানা যায়, ভোলা জেলা সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ মোঃ জহিরুল ইসলামকে মনপুরা থানার ওসি দায়িত্বে পদায়ন করা হয়। অপরদিকে বিদায় ওসি সাইদ আহমেদকে ভোলা জেলা সাইবার ক্রাইম ইউনিটির ইনচার্জ হিসাবে পদায়ন করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo