স্টাফ রিপোর্টার।। পিরোজপুর জেলার,ভান্ডারিয়া উপজেলার,হরিণ পালা গ্রামে জমি দখলের জের ধরে দুই সহোদর কে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা মেজর সেকান্দার আলি হাওলাদারের ছেলে আইয়ুব হাওলাদার ও ইলিয়াস হাওলাদার। আহত ওই দুই সহোদরকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় হরিনপালা ৯ নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত আইয়ুব হাওলাদার বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে দখলের পায়তারা করে আসছে পার্শ্ববর্তী সুমন গং। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন বুধবার সকালে আমাদের জমির বাউন্ডারি দেয়াল ভেঙে জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ সময় আমি প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে সুমন হাওলাদার, ভাই সগীর হাওলাদার, মনির হাওলাদার,মোস্তফা হাওলাদার,ভাগ্নে জাকারিয়া,ভাতিজা রাজিব,মারুফ, মামুন,ও জুয়েল সহ অজ্ঞাত আরো ১০-১৫ জন ধারালো অস্ত্র ও রড দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে আমার ভাই ইলিয়াস হাওলাদার আমাকে উদ্ধার করতে আসলে তাকেও রড দিয়ে পিটিয়ে বাম হাত ভেঙ্গে দেয়। স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তিনি অভিযোগ করে আরো বলেন, সুমনের বিরুদ্ধে ঢাকা কলাবাগান থানায় শিশু পাচার ও বিস্ফোরক মামলা সহ একাধিক মামলা রয়েছে। অপরদিকে হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতরা জানান।