১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩৭
শিরোনামঃ

বোরহানউদ্দিনে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুন ১৭, ২০২৫,
  • 243 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার হাসান নগর গ্রামে জোরপূর্বক গরু দিয়ে ফসল নষ্ট করানো কে কেন্দ্র করে রাকিব (১৮) নামে এক কলেজ ছাত্রকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। আহতকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন)সকাল ৯ টায় হাসান নগর ৯ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত রাকিব জানান, ঘটনার দিন বৃহস্পতিবার সকালে ওই গ্রামের সাইফুল তার গরু দিয়ে জোরপূর্বক তাদের জমিতে ঢুকিয়ে দিয়ে ফসল নষ্ট করে। এ সময় সে প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে সাইফুল ও নাঈম সহ অজ্ঞাত আরো ৫-৭ জন দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহতের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহত রাকিব অভিযোগ করে আরো বলেন, আমি হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। এর আগেও একাধিকবার সাইফুল তার গরু দিয়ে আমাদের অনেক ফসল নষ্ট করিয়েছে। কিছু বললেই আমাদেরকে হামলা, মামলা ও হত্যা সহ বিভিন্ন রকমের ভয় দেখায়। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo