৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বেতাগীতে তুচ্ছ ঘটনার জেরে রিকশা চালককে মারধরের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 704 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার ।। বরগুনার বেতাগীতে ৮ টাকার সিগারেট ১০ টাকা বিক্রি করার প্রতিবাদে রিকশা চালক মোঃ সুমন গাজীকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার দুপুর ১১ঃ০০ টায় ওই থানার বেকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । রিক্সা চালককে এমন মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।

আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা দুলাল মুদি দোকানে হলিউড সিগারেট ৮ টাকার পরিবর্তে ১০ টাকা বিক্রি করে। এ নিয়ে রিকশাচালক সুমন প্রতিবাদ করলে উভয়ের ভিতরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুলালের নেতৃত্বে সন্ত্রাসী খায়রুল, সরোয়ার মল্লিক, বিল্লাল ,জাহাঙ্গীর সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়।

পরে স্বজনরা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়। মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo