১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫২
শিরোনামঃ

বিমানবন্দরে নারীসহ ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫,
  • 599 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল বিমানবন্দর থানাধীন ২৭ নং ওয়ার্ড করমজা এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে নারীসহ একই পরিবারের ৩ জনকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে আওয়ামী লীগের দোসর হিরন ওরফে মনির।

শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে হিরন নাটকীয়ভাবে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় করমজা এলাকায়। আহতরা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ওই এলাকার বাসিন্দা সোহাগের স্ত্রী তাসলিমা আক্তারের হাঁস স্থানীয় আওয়ামী লীগের দোসর হিরণের ঘরের সামনে যায় বলে মিথ্যা অপবাদ দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে উত্তেজিত হয়ে হিরন সহ অজ্ঞাত আরো ৩-৪ জন তাসলিমা কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ডাকচিৎকার শুনে সোহাগ এবং ভাগ্নে সোহেল ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর স্বজনরা ঘটনাস্থল থেকে আহতদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতরা অভিযোগ করে আরো বলেন, হিরন একজন আওয়ামী লীগের দোসর তার বিরুদ্ধে মাদক ব্যবসা সহ নারী কেলেঙ্কারির একাধিক অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo