১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বিপিএলে বরিশালের শিরোপা জয়, আনন্দে ভাসছে নগরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মার্চ ২, ২০২৪,
  • 389 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফরচুন বরিশালের প্রথম শিরোপা জয়ে আনন্দ উল্লাসে মেতেছে নগরবাসী। শুক্রবার (২ মার্চ) রাতে শিরোপা জয়ের পরপরই রাস্তায় নেমে আসে ক্রিকেট প্রেমীরা।

এর আগে খেলা উপলক্ষ্যে বরিশালের বিনোদনকেন্দ্রসহ পাড়া মহল্লায় প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখেন বরিশালবাসী। বিজয়ের ফলাফল ঘোষণার পরই নগরবাসী ভুভুজেলা ও ঢোল নিয়ে নগরীর বিভিন্ন সড়কে মিছিল নিয়ে উল্লাসে মেতে উঠেন।

ফাইনালে প্রত্যাশিত জয় যেন তৃপ্তি আর আক্ষেপ মিটেছে বরিশাল বাসীর। তাই জয়ের সঙ্গে সঙ্গে নগরজুড়ে ছোটবড় আনন্দ মিছিল বের করে তরুণসহ হাজারো মানুষ। কেউ ট্রাকে চেপে, কেউ মোটরসাইকেলে, কেউ রিকশায়, কেউ ভ্যানে আবার কেউ পায়ে হেঁটে উল্লাসের মিছিল করে বেরিয়েছে নগরে। আর সব মিছিলেই ভুভুজেলা বাজিয়ে, আতশবাজি ফাটিয়ে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করা হয়েছে। এককথায় যে যেভাবে পেড়েছে আনন্দ প্রকাশ করছে।

ক্রিকেটপ্রেমী মাহবুব জানান, রাত ১১টার দিকে বরিশাল নগর অনেকটাই নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু কাঙ্ক্ষিত বিজয় অর্জনের পর সেই শহরে আনন্দের বাধ ভাঙ্গা উচ্ছ্বাস দেখা গেছে। মিছিলের নগরে প্রধান প্রধান সড়কগুলোতে যানজট দেখা গেছে।

অপরদিকে রফিকুল নামে অপর ক্রিকেটপ্রেমী বলেন, টিম ফরচুন বরিশাল যে খেলা আজ দেখিয়েছ তাতে প্রথমার্ধের পর থেকেই নিশ্চিত ছিলাম জয়ের বিষয়ে। তাই তাৎক্ষণিক এলাকার তরুণরা মিলে খিচুড়ির আয়োজন করেছি। জয়ের পর উল্লাস শেষে সবাই একসঙ্গে খিচুড়ি পার্টিতে যোগ দিয়েছি, সেখানে চলছে আতশবাজি ফোটানোর উৎসব। বিজয়ের এ ভালোলাগা দীর্ঘদিন পর বরিশালবাসী পেল।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo