৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বিএনপি নির্বাচন বর্জন করলে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে : তোফায়েল আহমেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মে ১৭, ২০২৩,
  • 392 সংবাদটি পঠিক হয়েছে

ভোলা : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।

তিনি বলেন, নির্বাচন বর্জন করলে দল হিসাবে বিএনপি আর টিকবেনা। তারা ভোট বর্জন করলে বাংলাদেশের নির্বাচন বন্ধ থাকবেনা। দেশের মানুষ ভোট দেবে।

তোফায়েল আহমেদ আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। জেলা পরিষদ অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ১৯৮১ সালের আজকের এই দিনে বাংলার মাটিতে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধুর জেষ্ঠ্যা কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে।

তোফায়েল বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হবেনা, এই ইনডেমনিটি অধ্যাদেশ দিয়েছিলো জেনারেল জিয়াউর রহমান। ৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় এসে সেই কালো আইনকে বাতিল করে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ প্রসস্থ করেছি। পরবর্তিকালে বঙ্গবন্ধু হত্যার বিচার করে, যারা খুনি তাদের ফাঁসি কাষ্ঠে ঝোলানো হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাতে দেশে ফিরে না আসতে পারে সেজন্য অনেক চেষ্টা হয়েছিলো। আমরা শেখ হাসিনাকে নিয়ে গর্ব করি। সেদিন খুব ঝড়-বৃষ্টি ছিলো। আমরা স্লোগান দিয়েছিলাম ঝড়-বৃষ্টি আধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে। মৃত্যুর দিন পর্যন্ত আমরা শেখ হাসিনার সাথে থাকবো।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফায়েল বলেন, আজকে গ্রাম শহরসহ ঘরে ঘরে বিদ্যুৎ। রাস্তা-ঘাট, পুল-কালভার্ট সব কিছুতেই বাংলাদেশ উন্নত। আজকে আমরা এই ভোলাকে নদী ভাঙ্গার হাত থেকে রক্ষা করেছি। এর সবকিছুই হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা পৌর মেয়র মো: মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমূখ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo