১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩৬
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

বারিশালে স্কুল ছাত্রীকে ধর্ষণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মার্চ ৯, ২০২৪,
  • 387 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামে এক লম্পট কর্তৃক একই বাড়ির ১০ম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের ফলে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ স্কুল ছাত্রীর বাবা বিচার না পেলে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামের কাদের মল্লিকের ছেলে লম্পট শহিদুল মল্লিক(৩০) বাড়ির ১০ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এর ফলে সে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরে। এরপর কিছু দিন পূর্বে অসুস্থ হয়ে পড়ে ওই শিক্ষার্থী।

পরিবারের লোকজনের কিছুটা সন্দেহ হলে তার কাছে বিষয়টি জানতে চাইলে সে অকপটে স্বীকার করে। এরপর ঘটনা ধামাচাপা দিতে লম্পটের পরিবার ভূক্তভোগী ছাত্রীর পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। হুমকির মুখে ভয়ে এলাকা ছেড়ে ওই ছাত্রী পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলায় ফুফু বাড়িতে আশ্রয় নেয়। এ ব্যাপারে অভিযুক্ত শহিদুল মল্লিকের পিতা প্রভাবশালী কাদের মল্লিক সত্যতা স্বীকার করে বলেন,আমার ছেলে অন্যায় করেছে তার বিরুদ্ধে আইনগত ভাবে যে বিচার হোক আপত্তি নেই।

তবে লম্পট শহিদুল মল্লিক পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে স্থানীয় একাধিক ব্যাক্তি অভিযোগ করে বলেন, শহিদুল মল্লিক নারী লোভী। সে একাধিক নারী কেলেঙ্কারির ঘটনার সাথে জড়িত। অভিযুক্ত ওই লম্পটের বিচারের দাবীতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান বিষয়টি শুনেছি , অভিযোগ পেলে আইন গত ব্যবস্হা নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo