১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:১৮
শিরোনামঃ
নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা

বামনায় মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ !

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪,
  • 387 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার

বরগুনা জেলার বামনা উপজেলার ৪ নং ওয়ার্ড দক্ষিণ কাকচিড়া গুদিঘাটা গ্রামে জমি দখলের পায়তারা কে কেন্দ্র করে মা ও ছেলেকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা।

এ সময় ঘর ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১২ জানুয়ারী) দুপুর ২টায় গুদিঘাটা জবান আলী মিস্ত্রির বাড়ির পেছনে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো,ওই গ্রামের বাসিন্দা আব্দুল বারেক মিয়ার স্ত্রী লাইলী বেগম ও তার ছেলে সিরাজুল ইসলাম সুরুজ।

আহতদের মধ্যে লাইলী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।আহত লাইলী জানান, তার স্বামী আব্দুল বারেক মিয়া ২০০৭ সালে উত্তর কাকচিড়া গ্রামের আফজাল খানের কাছ থেকে ২৮ শতাংশ জমি ক্রয় করে। কিন্তু দীর্ঘদিন পরে আফজাল সেই জমির মালিক বলে দাবি করে। তারই সূত্র ধরে ঘটনার দিন শুক্রবার দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে তার সাথে আফজালের ঝগড়া হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আফজাল খান, মুসা খান ও রফিক খান সহ কয়েকজন লাইলি কে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকার শুনে সুরুজ ঘটনাস্থলে গেলে তাকেও পিটিয়ে আহত করে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তিনি অভিযোগ করে আরে বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আফজাল ও তার পরিবারের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo