৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৪১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাবুগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম, সোহেল আতঙ্কে ভূগছে আহতের পরিবার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫,
  • 199 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল, বাবুগঞ্জ থানাধীন ওলানকাঠি গ্রামে মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়ায় এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে । মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় ওলানকাঠীতে এ ঘটনা ঘটে।

আহত আবুল কালাম (৬০) হলেন ওই গ্রামের বাসিন্দা আ: রাজ্জাক হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত আবুল কালাম জানান, বেশ কিছুদিন যাবত সোহেল মোল্লা ও তার দলবল নিয়ে তাদের বাড়ির সামনে মাদক বিক্রি ও সেবন করে আসছিল। এতে সে বাধা প্রদান করলে সোহেল মোল্লা সহ ৭০/৮০ জন মিলে তাকে হত্যার উদ্দেশ্যে রড, জিয়াই পাইপ ও লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তিনি একুশে বাংলাকে অভিযোগ করে আরো বলেন, সোহেল মোল্লা গ্রামের কিশোর ও যুবকদের হাতে মাদক ধরিয়ে দিয়ে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। কেউ মুখ খুললে তাকে হত্যা মামলা ও হামলার সহ বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখিয়ে থাকে সোহেল মোল্লা। তার অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo