৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৪
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাবুগঞ্জে মা ও শিশু সন্তানকে পিটিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, নভেম্বর ২০, ২০২৩,
  • 391 সংবাদটি পঠিক হয়েছে
  1. স্টাফ রিপোর্টার
    বাবূগঞ্জ উপজেলার পশ্চিম ভূতেরদিয়া গ্রামে তূচছ ঘটনার জের ধরে মা ও শিশু সন্তানকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে সালমা জাহান ও তার সহযোগিরা। রবিবার (১৯ নভেম্বর) রাত ৭ টায় পশ্চিম ভূতের দিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে ।

এ সময় একটি স্বর্ণের আংটি ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আহতরা হলো, ওই গ্রামের বাসিন্দা জাকির হোসেনের স্ত্রী রিমা আক্তার ও তার শিশু সন্তান জিহাদুল ইসলাম। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত রিমা জানান, ঘটনার দিন রবিবার রাতে তার সাথে জ‍্যা সালমা জাহানের তুচ্ছ ঘটনা নিয়ে উভয়ের মধ্যে বাক বিতন্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমা জাহান তাকে হত্যার উদ্দেশ্যে দা নিয়ে ধাওয়া করে।

এসময় সে মাটিতে লুটে পড়লে দা দিয়ে আঘাত করে। এতে সে গুরুতরে জখম হয়। এসময় সালমা জাহান তার কোলে থাকা শিশু সন্তানকে টেনে নিয়ে মাটিতে ফেলে দেয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তিনি অভিযোগ করে আরো বলেন,তার দেবর আরিফ হোসেন একজন সেনা সদস্য এবং তার জ‍্যা সালমা জাহান বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব রত সিনিয়র স্টাফ নার্স। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে সে ও তার পরিবার। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo