৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২৮
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বাবুগঞ্জে অগ্নিকাণ্ড; পুড়ে ছাই হলো বসতঘর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, এপ্রিল ১৪, ২০২৪,
  • 408 সংবাদটি পঠিক হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। তবে ঘটনাটি পরিকল্পিত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মাকসুদা বেগম।

এ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের মাকসুদা বেগমের বাড়িতে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।

এ প্রসঙ্গে মাকসুদা বেগম বলেন, গত ২ মাস আগে আমার বাবার গাছ বিক্রি করে বসত ঘরটি মেরামত করা হয়েছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার গভীর রাতে পরিকল্পিত ভাবে দুর্বৃত্তরা বাবার ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। ঘরের মধ্যে থাকা আমার বাবার স্মৃতি আলমারি, কাঠের ফার্নিচার, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

প্রতিবেশী মোঃ ফরিদ হাওলাদার বলেন, রাতে আমরা বিকট শব্দ পাই। পরে আগুন আগুন ডাক চিৎকার শুনে আমরা স্থানীয়রা মিলে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এরই মধ্যে বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে পরিকল্পিত ভাবে এ আগুনের সূত্রপাত হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo