১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৪০
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বানারীপাড়ায় প্রধান শিক্ষককে পিটিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, নভেম্বর ১৩, ২০২৩,
  • 323 সংবাদটি পঠিক হয়েছে

স্টাব রিপোর্টার

বরিশাল বানারীপাড়া ইলুহার বিহারী একাডেমীর নৈশ প্রহরী নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় প্রধান শিক্ষককে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে চান্দু ও তার ছেলে সজীব।

সোমবার (১৩ নভেম্বর) সকাল সোয়া দশটায় একাডেমির পিছনে এই হামলার ঘটনা ঘটে। আহতের নাম মাহবুবুর রহমান সে ওই গ্রামে বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে ও ইলুহার বিহারী একাডেমির প্রধান শিক্ষক। বর্তমানে সে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত মাহবুব জানান, গত ১০ নভেম্বর ওই স্কুলে নৈশ প্রহরীর একটি নিয়োগ হলে একই এলাকার চান্দুয়া আকনের ছেলে সজীব আকন ওই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার পূর্বে চান্দু ও তার ছেলে সজীব তার কাছে লবিং করতে গেলে সে অপারগতা স্বীকার করে।

সজীব সেই পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় ঘটনার দিন সোমবার সকালে একাডেমির পেছনে নিয়ে চান্দু ও সজীব সহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

তার ডাক চিৎকারে অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo