১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৫
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

বাকেরগঞ্জে জেলের হাত-পা ভেঙ্গে দেয়ার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৪,
  • 610 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নে নদীতে জাল ফেলানোকে কেন্দ্র করে এক জেলেকে হত‍্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হাত পাঁ ভেঙ্গে দিয়েছে জলদস্যুরা।

বুধবার (১৪ফেব্রুয়ারী) সকাল ৯ টায় বিশারি কাঠী তেতুলিয়া নদীতে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম মিলন হাওলাদার সে ওই গ্রামের বাসিন্দা মৃত সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে। বর্তমানে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মিলন জানান, সে প্রতিদিনের ন্যায় মাছ ধরতে ঘটনার দিন সকালে তেতুলিয়া নদীতে যায় এবং নদীতে জাল ফেলে। এ সময় স্থানীয় জলদস‍্যু হানিফ মুন্সি ও তার বাহিনীর লোকজন নদী থেকে জাল উঠাতে বলে। এতে সে অপারগতা স্বীকার করলে উত্তেজিত হয়ে হানিফ মুন্সি,সোহেল মুন্সী,জুয়েল মুন্সী, হৃদয় মুন্সি, তারিকুল মুন্সী, ও সাইদুল মুন্সীসহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র সহ লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে তার দুই পায়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তিনি অভিযোগ করে আরো বলেন, তারা বাকেরগঞ্জের আলোচিত আবুল পালোয়ান হত্যা মামলার আসামি। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় হত্যা সহ বিভিন্ন মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo