২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০১
শিরোনামঃ

বরিশালে ৬৩ অসহায় ব্যক্তিকে ১৩০ বান ঢেউটিন বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ৫, ২০২৩,
  • 371 সংবাদটি পঠিক হয়েছে

 বরিশাল : বরিশাল সদর উপজেলার ৬৩ অসহায় ব্যক্তিকে ১৩০ বান ঢেউটিন বিতরণ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম। নগরীর বান্দ রোডে শুক্রবার বেলা ১১টায় এসব বিতরণ করেন তিনি।

এসময় প্রত্যেককে নগদ তিন হাজার টাকা করে প্রদান করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক। বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন

মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহসম্পাদক আহমেদ রুবাইয়াত ইফতেখার বাবু, বরিশাল জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন,

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম বাপ্পি, বরিশাল কলেজ ছাত্রলীগের সভাপতি আল মামুন, বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কেএম মেহেদী হাসান বাপ্পি প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo