১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪৯
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

বরিশালে সাড়ে ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৪,
  • 384 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বরিশালের সদর উপজেলার দপদপিয়া ব্রীজ এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড (দক্ষিণ) জোনের অধিস্থ বিসিজি স্টেশন কমান্ডার লেঃ আকতার (এসডি), (কো ম), বিএন’র নেতৃত্বে গোপন সংবাদের বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ১০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ ২টি ট্রাক আটক করেছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর রসুলপুরস্থ কোস্ট গার্ড কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে অভিযানের মাধ্যমে শুল্ক কর ফাঁকি দিয়ে এসকল মালামাল আটকের তথ্য তুলে ধরেন।

এসময় তারা জানায়- বেলা সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলাধীন বরিশাল-পটুয়াখালী সড়কের দপদপিয়া ব্রীজ এলাকায় অবস্থান নেয় কোস্টগার্ড। এ সময় সন্দেহভাজন ২টি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৭৯৮ ও ঢাকা মেট্রো ট ১৩- ৫৪৩৪) নম্বরের ট্রাক ২টিকে তল্লাশী করার জন্য সিগনাল দিলে ট্রাক চালক কোস্ট গার্ডের উপস্থিতি দেখে চালক ব্রীজের টোল প্লাজা এলাকায় ট্রাক রেখে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২ টি ট্রাক জব্দ করা হয়।

আভিযানিক দল জব্দকৃত ট্রাক দুইটি তল্লাশী চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ১০,০৫৮ পিস শাড়ি, ৩৩২ পিস থান কাপড়, ৭৫৬ পিস থ্রি পিসসহ সর্বমোট ১১,১৪৬ পিস ভারতীয় কাপড় ও ১২০ মণ ধান জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ কোটি আট লক্ষ আটত্রিশ হাজার টাকা।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ট্রাক এবং ভারতীয় কাপড় বরিশাল সদর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo