৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২৫
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জ: নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুলাই ৩১, ২০২৪,
  • 263 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে লাঠিচার্জের ছবি তুলতে গিয়ে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদ।

বুধবার (৩১ জুলাই) বিকেলে এক বিবৃতিতে বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের সভাপতি বিপ্লব আহমেদ ও সাধারণ সম্পাদক সিহাব তোহা সংগঠনের পক্ষ থেকে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সংগঠনের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব স্বাক্ষরিত ঐ বিবৃতিতে আরও বলা হয়- বরিশালে শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক যুগান্তরের সিনিয়র ফটো সাংবাদিক শামীম আহমেদ, এনটিভির ক্যামেরাপার্সন গোবিন্দ সাহা, যমুনা টিভির ক্যামেরাপার্সন হৃদয় চন্দ্র শীল ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪ এর প্রতিনিধি এসএলটি তুহিন সহ অন্যান্য সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা অত্যান্ত ন্যাক্কারজনক।

পুলিশের এ ন্যাক্কারজনক হামলায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে শাস্তি দাবী করছি।

 

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo