৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে রেনুপোনা ও জাল সহ আটক ২৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মে ২৩, ২০২৩,
  • 423 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : বরিশাল নৌ-পুলিশের বিভিন্ন ইউনিটের পৃথক অভিযানে রেনুপোনা,কারেন্ট জাল,জাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির মাছ সহ চব্বিশ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ই মে ) সকাল থেকে রাত পর্যন্ত বরিশালের কীর্তনখোলা ,কালা বদর,আড়িয়াল খাঁ,মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীত জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা হয়।

বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

এ সময় বরিশাল অঞ্চলে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে ৪,১০,০০০ পিচ রেনু পোনা জব্দ করা হয়।এছাড়া নদীতে পাতানো পরিত্যক্ত অবস্থায় মোট ১০,০৩,৫০০ মিটার কারেন্ট জাল,২৫৯ কেজি জাটকা সহ চার জনকে আটক করা হয়েছে বলে জানাযায়।

বরিশাল নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, সোমবার কীর্তনখোলা ,কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে নৌপুলিশ পৃথক অভিযান চালায়।এসময় ৪,১০,০০০ পিচ রেনু পোনা জব্দ করা হয়েছে।এছাড়া মোট ১০,০৩,৩০০ মিটার কারেন্ট জাল,২৫৯ কেজি জাটকা ইলিশ সহ চব্বিশ জনকে আটক করা হয়।

পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে রেনুপোনা গুলো অবমুক্ত করা হয় এবং অবৈধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয়েছে। জাটকা ও অন্যান মাছ গুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়ছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন,গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে।বরিশাল নৌ-পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo