স্টাফ রিপোর্টার
বরিশাল বিমান বন্দর থানাধীন ছয় মাইল এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে এ এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় নগদ এক লক্ষ ৪০ হাজার পাঁচশত টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় ১ নং ওয়ার্ড ছয় মাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো, ওই এলাকার বাসিন্দা মৃত স্বপন কুমার দাসের স্ত্রী অর্চনা রানী ছেলে রিপন ও তপন। বর্তমানে তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত অর্চনা জানান, তার ছেলে মাছ ব্যাবসায়ী রিপন দাসের কাছ থেকে ১ মাস আগে বাকিতে ১ হাজার টাকার মাছ ক্রয় করে একই এলাকার পার্থ।
পাওনা টাকা নিয়ে সে দীর্ঘদিন ধরে করে আসছে টালবাহানা। তারই সূত্র ধরে ঘটনার দিন মঙ্গলবার বিকেলে রিপন তার কাছে পাওনা টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে পার্থ প্রশান্ত সঞ্জিব প্রসেনজিৎ চয়ন ও ছবি রাণী সহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে রামদা,বগিদা ও লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে অর্চনা ও তপন ঘটনাস্থলে গেলে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।
তিনি অভিযোগ করে আরো বলেন পার্থর ছেলে চয়ন একজন মাদক সেবনকারী। সে একজন মুসলমান মেয়েকে দীর্ঘদিন ধরে তার ঘরে আটকে রেখে তার সাথে অসামাজিক কর্মকাণ্ড করে আসছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।