১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২৭
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

বরিশালে বৃদ্ধকে পিটিয়ে জখমের অভিযোগ !

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪,
  • 357 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার

বরিশাল নগরীর বিমান বন্দর থানাধীন ৩০ নং ওয়ার্ড চহঠা এলাকায় জমি থেকে উৎখাতের চেষ্টায় ব্যর্থ হয়ে এক বৃদ্ধ কে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে আপন ভাই ও তার পরিবারের লোকজন। রবিবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় চহঠা এলাকার মুন্সি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত ওই বৃদ্ধের নাম ফিরোজ মুন্সি সে ওই এলাকার বাসিন্দা মৃত: আব্দুল লতিফ মুন্সির ছেলে। বর্তমানে সে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ফিরোজ মুন্সি জানান, তার বাবা আব্দুল লতিফের মৃত্যুর পর তার জমি ১৯৯৪ সালে আমিন দিয়ে মেপে যার যার জমি বুঝিয়ে দেয়া হয়। সেই ন্যায় ফিরোজকেও তার জমি বুঝিয়ে দেয়া হলে সেখানে সে গত ৩০ বছর ধরে রেন্ডিসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগায়। সেই জমিতে তারা লিল্লাহ বোর্ডিংয়ের সাইনবোর্ড লাগিয়ে দীর্ঘদিন ধরে উৎখাতের চেষ্টা চালিয়ে আসছে তার ভাই সোলায়মান মুন্সী ও ভাতিজা, অনিক মাহমুদ ওরফে অনিক, ও ভাইয়ের স্ত্রী মুকুল বেগম। পরে সেই সাইনবোর্ড একাধিকবার ফেলে দেয় ফিরোজ।

তারই ধারাবাহিকতায় ঘটনার দিন রবিবার দুপুরে পূর্বের ন্যায় অনিক ও সোলায়মান সেই জমিতে লিল্লাহ বোর্ডিংয়ের সাইনবোর্ড লাগায়। এ সময় ফিরোজ বাধা প্রদান করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অনিক তাকে হত্যার উদ্দেশ্যে শাবল দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সোলাইমানের স্ত্রী ও জামাতের সহযোগী রোকম মুকুল বেগম সোলায়মানকে ধারালো অস্ত্র দিয়ে সহায়তা করে। পরে স্থানীয়রা আহত কে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটে ভর্তি করে। প্রচন্ড আঘাতে তার উপরের মারির একটি দাঁত ভেঙ্গে যায় বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo