১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১২
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মার্চ ২৬, ২০২৪,
  • 383 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হাওলাদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বটতলা গ্রামে এ ঘটনাটি ঘটে। রাসেল একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউনুস হাওলাদারের ছেলে।

সূত্রে জানা যায়, রাসেল একই এলাকার কাঠ ব্যবসায়ী শহিদ হাওলাদারের সাথে দৈনিক ভিত্তিতে দিনমজুরের কাজ করতে ঘটনাস্থলে যান। পরে গাছ কাটার প্রয়োজনে পাশের ঘরে নেয়া বিদ্যুতের একটি লাইন অপসারণ প্রয়োজন হলে তিনি (রাসেল) বৈদ্যুতিক খুঁটিতে উঠে লাইন বিচ্ছিন্ন করতে যান।

এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তার পেঁচিয়ে তিনি ওখানেই ঝুলে থাকে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত মেডিক্যাল অফিসার মো: নাহিদ হাসান তার মৃত্যু ঘোষণা করেন।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো: আবুল কাসেম জানান, ‘বটতলা গ্রামে বিদ্যুতের খুঁটির সাথে একজন যুবক ঝুলে আছে এমন খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo