৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে বিএনপি’র বিক্ষোভ মিছিলে পুলিশের ধাওয়া !

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, নভেম্বর ৫, ২০২৩,
  • 344 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশালে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে ছাত্রদল ও শ্রমিক দল পৃথকভাবে পিকেটিং করেছে। সকালে ছাত্রদল নগরীর সিএনবি রোডে ও শ্রমিক দল নগরীর বান্দ রোডে বিক্ষোভ প্রদর্শন ও পিকেটিং করে। ছাত্রদলের মিছিলের একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

অবরোধে সীমিত আকারে চলাচল করছে বাস ও লঞ্চ। ভোর ৬টা থেকে বরিশাল নৌবন্দর ত্যাগ করেছে বিভিন্ন গন্তব্যের অভ্যন্তরীণ রুটের লঞ্চ। নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস। তবে লঞ্চ ও বাসগুলোতে যাত্রী সংখ্যা ছিল খুবই সামান্য।

মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহণ এবং পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাজার, ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।

বরিশাল বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, স্বাভাবিকভাবেই লঞ্চ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে নিয়মানুযায়ী ঢাকার উদ্দেশে দুটি লঞ্চ ছেড়ে যাবে। তবে যাত্রী কম বলে জানান তিনি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, স্বাভাবিক নিয়মে বরিশালে যানবাহন চলছে। এখন পর্যন্ত বরিশালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, সড়কে সতার্কাবস্থায় রয়েছে পুলিশ। কাউকে সন্দেহ হলে করা হচ্ছে তল্লাশি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo