৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:২৩
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে নির্বাচনী আলোচনায় বাঁধার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মে ৬, ২০২৩,
  • 378 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : আসন্ন বরিশাল বসিক নির্বাচনী আলোচনায় বাঁধা, নৌকা মার্কাসহ মুক্তিযোদ্ধাদের অশ্লীল ভাষায় গালাগালি ও মুক্তিযোদ্ধার সস্তান মো. দুলাল হোসেন তালুকদারকে গুমসহ প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধার সন্তান সহ কয়েকজন এলাকাবাসী। আজ ৬ই মে (শনিবার) দুপুর সাড়ে ১০ টার সময় আদালতপাড়া সড়কস্থ বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রুবেল তালুকদার। তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা (কমান্ডার) মৃত. শামসুল হক তালুকদারের ছেলে মো. দুলাল হোসেন তালুকদার, মৃত মুক্তিযোদ্ধার ভাই মুনসুর তালুকদার, নগরীর ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লাম ও স্থানীয় মানিক ব্যাপারীসহ ৪/৫ জন বাসিন্দা।

লিখিত বক্তব্য উল্লেখ থাকে, নগরবাসী আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নগরীর ৩০ নং ওয়ার্ডের স্থায়ী নাগরিক। চলমান মাসের ৫ই মে শুক্রবার আনুমানিক রাত সোয়া ৯ টার সময় আমি/আমরা নগরীর ৩০ নং ওয়ার্ডে একটি মুক্তিযোদ্ধা মিলনায়তন ক্লাব বসে প্রায় এক শতাধিক এলাকাবাসী ও মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে আলোচনা করতে ছিলাম। আলোচনার মূল বিষয় ছিল বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সেরনিয়াবাত আবুল খায়ের এর সমর্থনে নৌকা মার্কার প্রতীক কিভাবে আমরা বিজয় লাভ করব। হঠাৎ একঝাঁকে প্রায় ১৫ থেকে ২০ টি মটরসাইকেল আমাদের মুক্তিযোদ্ধার অফিসের সামনে এসে দাঁড়ায়। আমি/ আমরা দেখি নগরীর ৩০নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা। তার ভাই মামুন মাঝি ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের সমর্থনে মুক্তিযোদ্ধার ক্লাবের সামনে এসে বলে এটা কিসের ক্লাব ? তখন আমি/ আমরা বলি এটা মুক্তিযোদ্ধার সন্তানদের ক্লাব। তারপর সে (গোলাম মোস্তফা) সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে খারাপ ভাবে গালাগালি ও ব্যঙ্গ করে এবং নির্বাচন ও নৌকা মার্কা নিয়েও গালাগালি করে। তখন আমি/আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করলে মুক্তিযোদ্ধার ছেলে দুলাল হোসেন তালুকদারের দাঁড়ি এবং ঘাড়ে ধাক্কা মারে এবং গুম ও প্রাণ নাশের হুমকি দেয় গোলাম মোস্তফা। সে আরো বলে গুম করতে যত টাকা প্রয়োজন সে খরচ করবে তখন উপস্থিত ছিল প্রায় দেড় শতাধিক লোক। রাজনীতি, প্রশাসন ও সাংবাদিকসহ সকলের কাছে সুষ্ঠু তদন্তের দাবী জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নে নগরীর ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লা বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। যাতে মারামারি না হয়। এবং বরিশাল এয়ারপোর্ট (বিমান বন্দর) থানা পুলিশকে (ওসি তদন্ত) জানিয়েছেন। কিন্ত পুলিশ ঘটনাস্থলে আসেনি। উপরোক্ত তথ্যের সত্যতা স্বীকার করে মুক্তিযোদ্ধার ছেলে দুলাল হোসেন তালুকদার বলেন, তিনিও এয়ারপোর্ট থানায় ঘটনার সময় কল দিয়েছিলেন। কিন্ত পুলিশ আসেনি। তিনি তার জীবন নিয়ে উদ্বিগ্ন । একইসাথে উপস্থিত ৪/৫ জন বাসিন্দা একমত পোষণ করেন।

উপরোক্ত বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে অভিযুক্ত নগরীর ৩০নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা কাছে জানতে চাইলে তিনি বলেন, টানা ২০ বছর সভাপতি রয়েছেন তিনি। যেখানে আলীগের কেন্দ্রীয় কমিটি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সেরনিয়াবাত আবুল খায়ের সাহেবকে নৌকা মার্কায় মনোনয়ন দিয়েছে সেখানে আমি উল্টাপাল্টা করি কিভাবে? আর মুক্তিযোদ্ধার কথা বলছেন, আমার গুরু ছিলেন বীর মুক্তিযোদ্ধা (কমান্ডার) মৃত. শামসুল হক তালুকদার। যা সবাই জানে। মুক্তিযোদ্ধারা সন্মানিত ব্যক্তি, এদেরকে গালাগালি করার প্রশ্নই উঠে না। বীর মুক্তিযোদ্ধা মৃত. শামসুল হক তালুকদারের ছেলে মো. দুলাল হোসেন তালুকদারের ছেলের মাথায় সমস্যা আছে। যা স্থানীয় অনেকেই জানেন। বিষয়টি আমার বিপরীতে ব্যক্তি কেন্দ্রিক ষড়যন্ত্র করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo