৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২০
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে দ্বিতীয় দফা অবরোধেরও প্রভাব পড়েনি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, নভেম্বর ৫, ২০২৩,
  • 344 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের কোনো প্রভাব পড়েনি বরিশালে। স্বাভাবিক রয়েছে লঞ্চ-বাস চলাচল। রোববার (৫ নভেম্বর) নগরীর বিভিন্ন স্থান ঘুরে তিন চাকার যানবাহন, লঞ্চ ও বাস স্বাভাবিক সময়ের মতো চলাচল করতে দেখা গেছে।

নগরী ঘুরে দেখা গেছে, ভোর ৬টায় বরিশাল নৌবন্দর ত্যাগ করেছে বিভিন্ন গন্তব্যের অভ্যন্তরীণ রুটের লঞ্চ। নগরীর রুপাতলী ও নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস। তবে লঞ্চ ও বাসগুলোতে যাত্রী সংখ্যা ছিল খুবই সামান্য।

এদিকে দ্বিতীয় দফায় ডাকা অবরোধ সফল করতে সকালে নগরীর সিঅ্যান্ডবি রোডে মহানগর ছাত্রদল ও নগরীর বান্দরোড সংলগ্ন ডায়াবেটিক হাসপাতালের সামনে মহানগর শ্রমিক দলের দুটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করতে দেখা যায়।

এছাড়া বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। তবে সড়কে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। কাউকে সন্দেহ হলেই করা হচ্ছে তল্লাশি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বিএনপির দ্বিতীয় দফায় ডাকা দুদিনের অবরোধের প্রথমদিনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরী জুড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo