৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:১০
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে দৃষ্টি প্রতিবন্ধী ও তার পরিবারকে ফাঁসানোর চেষ্টা !

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩,
  • 435 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের সাগরদী সিকদারপাড়া এলাকায় এক দৃষ্টি প্রতিবন্ধীকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

জানাগেছে, একই বাড়ির মধ্যে বসবাসরত প্রতিপক্ষ গ্রুপটি দৃষ্টি প্রতিবন্ধী আসলাম সিকদারকে ফাঁসাতে থানায় মিথ্যা মামলা দেওয়া সহ বিভিন্ন পায়তারা করছে।

এ অবস্থায় অতংকিত দৃষ্টি প্রতিবন্ধী আসলাম ও তার পরিবারের লোকজন। ভুক্তভোগী আসলাম সিকদার সিকদার পাড়ার মুন্সী বাড়ীর বাসীন্দা। আসলাম সিকদার অভিযোগ করে বলেন, গতকাল সোমবার দুপুরে নিজ জমিতে ঘরের একটি বেড়া দিচ্ছিলেন তিনি।

এসময় প্রতিপক্ষ শাহিন সিকদার, মোসলেম সিকদার, জোবায়ের সিকদার ও হাসান সিকদার তাতে বাধা প্রদান করে এবং ঘরের বেড়া ভেঙ্গে ফেলে। এ সময় আমাকে ফাঁসাতে শাহিন সিকদার নিজেই তার ঘরের বেড়া পিটিয়ে ভেঙ্গে ফেলে আমাকে মামলায় জড়ানোর হুমকি দেয়।

প্রত্যক্ষদর্শীরা এই ঘটনা মুঠোফোনে ধারণ করে। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। ভুক্তভোগী আসলাম সিকদার এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo