১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৭
শিরোনামঃ

বরিশালে তরমুজের বাজারে ইউএনও’র অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মার্চ ২৪, ২০২৪,
  • 372 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ইউএনওকে বাজারে দেখেই কমে যায় তরমুজের দাম।

তরমুজ ক্রেতারা বলেন, সচরাচর যে সাইজের তরমুজ পাঁচ থেকে সাতশ’ টাকায় বিক্রি করে আসছিল ব্যবসায়ীরা, ইউএনও বাজারে আসায় সেই তরমুজ চারশ’ টাকা পিস হিসেবে বিক্রি হয়েছে। এভাবে তরমুজের দাম নিয়ন্ত্রণে থাকায় জরিমানা দিতে হয়নি ব্যবসায়ীদের।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু আবদুল্লাহ খান বলেন, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় মাহিলাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দ্রব্যের মূল্য তালিকা না থাকায় চার ব্যবসায়ীর কাছ থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই দিন গৌরনদী বাসস্ট্যান্ডের পাঁচ ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নগরীর তিন ব্যবসায়ীর কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo