১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৬
শিরোনামঃ
সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী।

বরিশালে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে দু’দফা হামলায় আহত ৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪,
  • 346 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার

বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ড বাড়ৈজার হাট এলাকায় ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই দফা হামলা চালিয়ে একই পরিবারের ৬ জনকে জখম করেছে প্রতিপক্ষরা।

শুধু তাই নয় প্রতিপক্ষ কে ঘায়েল করতে কবির হাওলাদার ও তার ছেলে পারভেজ হাওলাদার নাটকীয় ভাবে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৭জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় ও রাত সাড়ে ৮টায় দুই দফায় এ হামলার বাড়ৈজার হাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো,ওই গ্রামের বাসিন্দা মিলন খান,আজিম খান,চাচাতো ভাই এনাম খান, বশির খান, ও ভাতিজা সাইম ও মুবিন। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত আজিম জানান, ঘটনার দিন সকালে ওই গ্রামের কৃষক আজিমের জমির ধান খায় একই গ্রামের কবিরের গরুতে। তারই সূত্র ধরে আজিম ও কবিরের মধ্যে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে কবির ও পারভেজ তাকে বেধড়ক মারধর করে। পরে সে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে ওই দিন রাতে ইরি ক্ষেতের ব্লক দেয়াকে কেন্দ্র করে তার অসুস্থ ভাই মিলনকে বারৈজার হাট বাজারে জিয়াই পাইপ ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

তার ডাক চিৎকার শুনে আজিম,এনাম,বশির,সাইম,ও মুমিন ঘটনাস্থলে গেলে তাদেরকেও পিটিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা আহতদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo